ঢাকাTuesday , 25 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে ৩০নং ওয়ার্ডে মহানগর স্বেচ্ছাসেবক দলের মশক নিধন কার্যক্রম

Link Copied!

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি’র নির্দেশনায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচীর অংশ হিসেবে নগরীর ৩০নং ওয়ার্ডে ফগিং ও লার্ভিসাইড স্প্রের মাধ্যমে মশক নিধন কার্যক্রম কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট) বিকেল ৪ টায় ৩০নং ওয়ার্ড সংলগ্ন দিলখোলা রোড থেকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজুর রহমান মিরাজ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর সদস্য সচিব ইসতিয়াক আহমেদ ইসতি। সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: গোলাম কিবরিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ সিরাজী রুবেল, মাহামুদুল হক টিটু, আতিকুর রহমান বিশ্বাস রুবেল, শেখ মিরাজ, মিরাজ শাহিন শুভ, মোঃ নাঈম হাসান হাসিব, শহিদুল ইসলাম শহিদ, দপ্তর মনিরুজ্জামান মনি, সহ দপ্তর আব্দুল্লাহ আল মামুন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজু হাওলাদার, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সৌরভ হাওলাদার, সদস্য সচিব মো: রাকিবুল হাসান রাকিব, ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিল্লুর রহমান জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রাশেদ নেওয়াজ, রিপন শিকদার, মো: মাসুম বিল্লাহ, মো: সাদ্দাম, রাহুল, হানিফ সহ থানা ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।