ঢাকাSunday , 14 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মির্জা ফখরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Link Copied!

fakhrul-e1407412627272নিজস্ব প্রতিবেদক

গাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধাদানের অভিযোগে রাজধানীর কদমতলী থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউনুস খান ওই মামলার দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে অনুপস্থিত আসামিদের বিরুদ্ধে এ  পরোয়ানা জারি করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের পূর্বঘোষিত অবরোধ চলাকালে আসামিরা কদমতলী থানার এ কে স্কুলের সামনে রাস্তায় ব্যারিকেট দিয়ে ও টায়ারে আগুন ধরিয়ে গাড়ি ভাঙচুরসহ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। পুলিশ ব্যারিকেট ভাঙতে গেলে পুলিশের কর্তব্যকাজে বাধা দেন আসামিরা।
ঢাকা-৪ আসনের সাবেক এমপি সালাউদ্দিনসহ ৭৭ জনকে আসামি করে মামলাটি করেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আবু আজিফ। এতে মির্জা ফখরুলের নাম ছিল না বলে জানান পুলিশের এক কর্মকর্তা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদ খান গত ১৬ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক সাংসদ সালাউদ্দিনসহ ৬১ জনের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলায় সালাউদ্দিনসহ জামিনে থাকা ৫৯ জন রোববার আদালতে হাজির ছিলেন। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজন আদালতে হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আদেশ দেন বিচারক। মির্জা ফখরুল বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন। অন্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন মোহাম্মদ আলী ও নাছির।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বের অবরোধ কর্মসূচিতে রাজধানীর পোস্তখোলার ইগল বক্স ফ্যাক্টরির সামনে আসামিরা টায়ার জ্বালিয়ে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, গাড়িতে আগুন দেন এবং পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা একটি তেলবাহী গাড়িতে আগুন ধরিয়ে দেন।
অভিযোগপত্রে আরো বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উসকানিমূলক বক্তব্য ও প্ররোচনায় আসামিরা রাস্তায় বেআইনিভাবে একত্র হয়ে ওই সব অপকর্ম করেন।