ঢাকাTuesday , 25 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিএনপির যৌথসভা

Link Copied!

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা করবে বিএনপি।

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এ যৌথসভা হবে। মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এই যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং সদস্যসচিব ও অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব নেতাকে যথাসময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

যৌথসভা শেষে প্রেস ব্রিফিং হবে। এতে বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।