ঢাকাSaturday , 22 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

Link Copied!

​জামালপুরের সরিষাবাড়ীতে পতিত ফ্যাসিস্টের দোসর, ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম. গোলাম মোস্তফা ফকিরের বিরুদ্ধে সাধারণ জনগণের ওপর মিথ্যা মামলা, অত্যাচার ও নিপীড়ন এর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর মিথ্যা মামলা, অত্যাচার ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, যুব বিষয়ক সম্পাদক আসলাম হোসেন বাচ্চু, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সালেহীন সাগর, ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি তোতা মিয়াসহ এলাকাবাসী। এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী সরকার পতনের পরেও ফ্যাসিবাদের দোসররা এখনও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম রেখেছে। সাধারণ মানুষকে জিম্মি করে তাদের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। যদি দ্রুত সময়ের মধ্যে সাধারণ মানুষের ওপর নির্যাতন বন্ধ না হয় এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা না হয়, তবে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।