ঢাকাMonday , 27 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নিহত

Link Copied!

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (৭৭) নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৬ জুলাই ২০২৬) দুপুরে শহরের মাইকেল মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী তার নিজ বাড়ি ৩নং মজিদপুর ইউনিয়নের পাত্রপাড়া থেকে কেশবপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে শহরের মাইকেল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা কবলিত হয়ে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্র আমজাদ হোসেনও।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুতে কেশবপুরে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার মৃতদেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে জানা গেছে।