ঢাকাThursday , 23 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় রাস্তা পাকাকরণের অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে এলাকাবাসী

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একটি রাস্তা পাকাকরণের অভাবে দীর্ঘদিন ধরে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ পৌঁছে চরমে। বার বার পাকাররণের দাবি তোলা হলেও এগিয়ে আসেননি কেউ। স্থানীয় সরকার বিভাগ ও জনপ্রতিনিধিরা বলছেন দ্রুত সময়ের মধ্যে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে। জানা গেছে, উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম মহেষপুর গ্রামের মধ্যদিয়ে প্রায় দেড় কিলোমিটার যাতায়াতের সড়কটি স্কুল-কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী, চাকুরীজীবি, ব্যবসায়ী ও কৃষকদের মাঠের ফসল ঘরে তোলার জন্য এলাকাবাসীর কাছে রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। অল্প একটু বৃষ্টি হলেই রাস্তাটির অধিকাংশ জায়গায় খিচ-কাঁদা জমে গর্ত হয়ে যায়। ফলে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। ওই রাস্তা দিয়ে চলাচল করতে প্রায়ই দুঘর্টনার শিকার হচ্ছেন পথচারিরা। স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, তারা উপজেলা স্থানীয় সরকারের এলজিইডি বিভাগে বার বার রাস্তাটি পাকাকরণের দাবি জানালেও কোনো সাড়া পাননি। সরকারের কাছে প্রতাব বাজার থেকে পশ্চিম মহেষপুর পর্যন্ত রাস্তাটি পাঁকাকরণ করে ৫ হাজার মানুষের যাতায়াত উপযগী করার দাবি এলাকাবাসীর। ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মন্টু সরকার জানান, অতীতে রাস্তাটিতে মাটি ভরাট করা হয়েছে। পাকাকরণ হলে শিক্ষার্থীদের স্কুল গমন, জনসাধারণের স্বাভাবিক চলাফেরা ও কৃষকের মাঠ থেকে ফসল উঠানো সুবিধা হবে। উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল্লাহ জানান, রাস্তাটি দেখে মাপ দিয়ে অনুমোদন ও অর্থ বরাদ্দের জন্য পাঠানো হবে। বরাদ্দ সাপেক্ষে কাজ শুরু হবে।