ঢাকাThursday , 23 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাতিজার পুরুষাঙ্গ কেটে চাচী উধাও

Link Copied!

নোয়ালীর চাটখিল উপজেলায় ভাতিজার পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে আপন চাচী জেসমিন আক্তারের বিরুদ্ধে। ঘটনার পরপরই তিনি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফ। এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজ্জাদপাড়ার বাদশা মিয়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহত জুয়েল ওই বাড়ির কামাল হোসেনের ছেলে। পরে স্বজনেরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। স্থানীয়দের ভাষ্য, জুয়েল দীর্ঘ ১১ বছর ওমানে ছিলেন। প্রায় এক মাস আগে তিনি দেশে ফেরেন। প্রবাসে থাকাকালে পারিবারিক মোবাইল নষ্ট হয়ে যাওয়ায় তিনি চাচী জেসমিনের মুঠোফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেন। এভাবে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। জুয়েল দেশে আসলে পরিবারের সদস্যদের অগোচরে ওই ঘনিষ্ঠতা বাড়ে। কিন্ত জুয়েল দেশে ফেরার পর পরিবার থেকে তার বিয়ের জন্য পাত্রী ঠিক করা হয়। মঙ্গলবার গভীর রাতে জুয়েল চাচীর ঘরে গেলে জেসমিন তার পুরুষাঙ্গ কেটে পালিয়ে যান। এ বিষয়ে জানতে জেসমিন আক্তারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ওসি মোহাম্মদ আব্দুল মোন্নাফ আরও বলেন, ভুক্তভোগীর এক স্বজন থানায় এসে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে এরপর আর তিনি থানায় আসেননি।