ঢাকাThursday , 25 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ফল মেলার পুরস্কার বিতরণ

Link Copied!

করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে সাতক্ষীরা খামারবাড়ি কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি আয়োজনে সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু সাঈদ শুভ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) সাতক্ষীরার পিএসও ড. শিমুল মন্ডল, খামার বাড়ির অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) ইকবাল আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক (প্লান্ট প্রটেকশন ) জামাল হোসেন প্রমূখ। এ সময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থীদের মাঝে বারি-৪ ও বারি-১১ জাতের আমের চারা বিতরণ করা হয় এবং ফল মেলার সেরা স্টল তালিকায় ৩ জনকে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার।