ঢাকাSaturday , 13 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ ধর্মঘটে যাত্রীদের ভোগান্তি

দৈনিক পাঞ্জেরী
September 13, 2014 12:40 pm
Link Copied!

বরিশাল প্রতিনিধি

বাস মালিক সমিতির দুই সদস্যসহ চার জনকে আটকের প্রতিবাদে হঠাৎ করেই বরিশালের আভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পটুয়াখালী ও ঝালকাঠিসহ ২৫টি রুটের সাধারণ যাত্রীরা।
শনিবার বেলা দেড়টার দিকে হঠাৎ করেই এসব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।

Poribohonপ্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন নগরীর বাইরে যেতে পারে সেজন্য প্রতিদিনের ন্যায় শনিবারও শহীদ আব্দুর রব সেনিয়াবাত সেতুর ঢালে চেকপোস্ট বসায় মালিক সমিতির নেতারা। এ সময় বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশ বাস মালিক সদস্য আর কে তালুকদার ও কলম্যান আজাদ হোসেনসহ চার জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে বাস মালিক ও শ্রমিক নেতারা দুপুর দেড়টার দিকে ২৫টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।
বরিশাল পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির সভাপতি মো. আজিজুর রহমান শাহীন বলেন, ‘আগে থেকেই সিদ্ধান্ত ছিল নগরীর বাইরে আলফা, মাহিন্দ্রা যেতে পারবে না। তারপরও সিদ্ধান্ত উপেক্ষা করে চলাচল করার চেষ্টা করে। এর প্রতিবাদ করায় পুলিশ চারজনকে আটক করেছে। এ জন্য বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. গোলাম রউফ খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি নিয়ে বাস মালিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে।’