ঢাকাSunday , 14 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে সন্ত্রাসী কায়দায় জমি দখলের অভিযোগ

Link Copied!

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কওলাপাড়া গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান তার পৈত্রিক কৃষিজমি চাষাবাদ করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন । মতিয়ার রহমানের ভোগ দখলীয় জমি সন্ত্রাসী কায়দায় একটি ভূমি দস্যু গং জাল দলিল মূলে জোরপূর্বক জবর দখল করেছেন মর্মে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো কোনো প্রতিকার পাচ্ছেন না । অভিযোগ সূত্রে জানা যায়, মতিয়ার রহমানের পৈত্রিক সম্পত্তি হিসেবে প্রায় ১ একর ২৯ শতাংশ কৃষিজমি রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ জমি সন্ত্রাসী কায়দায় জবর দখল করেছে ভূমি দস্যু গং । বর্তমানে তিনি ওই সম্পত্তির ২৫ শতাংশ জমির ওপর নির্মিত বসতবাড়িতে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। মতিয়ার রহমানের দাবি, সায়িদ আলী, সৈয়দ আলী, রোস্তম আলী, আমিনুল ইসলাম, দুখু মিয়া, মোজাম্মেল হক, মনতাজ আলী ও রতন মিয়াসহ কয়েকজন ব্যক্তি জাল কাগজপত্র তৈরি করে তার জমির মালিকানা দাবি করছেন। তিনি এ দাবি প্রত্যাখ্যান করলে তার বাড়িঘরে হামলা চালানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত ৩০ মে কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্তের জন্য এসআই সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের মতে, তিনি পরিস্থিতি শান্ত রাখতে এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করেন। তবে মতিয়ার রহমান অভিযোগ করেন, পুলিশি তদন্তের পরও প্রতিপক্ষ আরও বেপরোয়া হয়ে ওঠে এবং পর্যায়ক্রমে তার জমির আরও অংশ দখলের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত সায়িদ আলী বলেন, “আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না।” অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মতিয়ার রহমান।