ঢাকাSaturday , 13 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে বৃদ্ধা মা ও মেয়েকে মারধরের অভিযোগ

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আছিয়া বেওয়া নামে এক বৃদ্ধা ও তার মেয়ে মর্জিনা বেগমকে (৪৬) মারধর করার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আছিয়া বেওয়ার মেয়ে মর্জিনা বেগম বাদী হয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামের মৃত চাঁন মিয়া মৃত্যুর পূর্বে ৫ মেয়ে ও স্ত্রীর নামে তার ১ একর ৯৫ শতাংশ জমি সাব কওলা দলিলে লিখে দিয়ে যান। এরপর থেকেই চান মিয়ার কোন ছেলে সন্তান না থাকার কারনে চাচাতো ভাইয়েরা তার জমি নিজেদের বলে দাবী করে আসছে। এ নিয়ে তাদের চাচাতো ভাই আঃ ছামাদ, শাহ আলী, কমর উদ্দিন, মহির উদ্দিন, ফারুক গংদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিয়ে ঝামেলা চলছিলো। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার গ্রাম্য শালিশ হলেও তারা কোন মিমাংশায় আসে নাই। এ অবস্থায় শুক্রবার বিরোধপূর্ণ জমিতে গিয়ে নিজেদের জমি দাবী করে খুটি দেয় মর্জিনার চাচাতো ভাই ফারুক, বাবু ও ভাসানীসহ অন্যরা। এসময় মর্জিনা বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে তার চিৎকার শুনে ৮৫ বছরের বৃদ্ধ মা আছিয়া বেওয়া এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। এতে তার মাজার হাড় ভেঙে যায়। পরে স্থানীয়রা মর্জিনা ও আছিয়া বেওয়াকে আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি এলাকাবাসীকে অবহিত করে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে মর্জিনা বেগম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে বাদী মর্জিনা বেগম বলেন, আমার বাবা তার সকল জমি বেচে থাকাকালীন সময়েই আমাদের ৫ বোন ও মায়ের নামে দলিল করে লিখে দিয়ে যায়৷ আমাদের কোন ভাই না থাকায় আমাদের চাচাতো ভাইয়েরা এই জমির মালিকানা দাবী করে বিভিন্ন সময় নানা হুমকি ধামকি দিয়ে আসছিলো। শুক্রবার আমাদের কালিপুর এলাকার জমিতে নিজেদের জমি দাবী করে খুটি দেয় চাচাতো ভাইয়েরা। বিষয়টি শুনে আমরা জমিতে গেলে তারা আমাকে ও আমার মাকে মারধর করে। এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, আমরা জমিজমা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।