নানার বাড়িতে বেড়াতে এসে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নে নাকাই গ্রামে বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত আব্দুর রহমান উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কুন্দুল পাড়া গ্রামের আল আমিনের একমাত্র ছেলে। স্থানীয়রা জানান, শিশু আব্দুর রহমান মা শিউলি বেগমের সাথে গত কয়েকদিন আগে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালের দিকে আনুমানিক নয়টার দিকে সে উঠানে খেলা করতে দেখে অন্য কাজে বাড়ীর ভেতরে চলে যায় এবং বাড়ির ভেতরে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। ঘন্টা খানিক পরে বাড়ির বাহিরে এসে ওঠানে ছেলেকে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। একপর্যায়ে আশপাশের বাড়ীতে কোথাও না পেয়ে বাড়ির সামনে ডোবার পানিতে পড়তে পারে সন্ধেহ হলে ডোবায়ে খুজতে থাকি।এসময় ডোবার পানির গর্তের ভেতরে তার মৃতদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

