ঢাকাSaturday , 13 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসআইয়ের বাসায় দেহব্যবসা, আটক ৬

দৈনিক পাঞ্জেরী
September 13, 2014 12:30 pm
Link Copied!

5268vcনিজস্ব প্রতিবেদক

শ্যামলীর আশা টাওয়ারের পেছনে গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই এস কবীরের বাসা থেকে ৫ যৌনকর্মীকে আটক করেছে র‌্যাব।
শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব ২ এর একটি দল। এসময় মোহাম্মদ হাসান (৩২) নামে আরেক ভুয়া ডিবি পুলিশকেও আটক করা হয়।
ভুয়া ডিবি পুলিশ হাসানের বরাত দিয়ে র‌্যাব ২ এর অ্যাডিশনাল সহকারী পুলিশ সুপার রায়হান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান জানিয়েছে বাসাটিতে দেহব্যবসা চালানো হতো। সে এখানে থেকে চাঁদা তুলতে এসেছিলো।’
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক রুম্মন মাহমুদ জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।