ঢাকাMonday , 18 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ৩ মাদকসেবীর কারাদণ্ড

Link Copied!

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে আটক ৩ মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) নাঈম আশরাফ এ দণ্ডাদেশ প্রদান করেন। জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পৃথক ৩টি অভিযানে সবুজ, রবিউল ও তসলিম নামে ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।