ঢাকাMonday , 18 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বিএনপির ১৮ নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট

Link Copied!

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে বিএনপির ১৮ নেতাকর্মীদের হত্যার হুমকি দিয়ে চিরকুট ও দুটি হাতবোমা রেখে গেছে দূর্বৃত্তরা। গেলো রাতের যে কোনো সময় জোড়পুকুরিয়া গ্রামের মধ্যপাড়া এলাকার বাবলুর বাড়ির সামনে তিনরাস্তার মোড় এলাকায় লালকসটেপ মোড়ানো দুটি হাতবোমা দিয়ে চিরকুট দুটি রেখে যায় তারা। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ও তদন্ত অফিসার আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে বোমা দুটি ও চিরকুট উদ্ধার করেন। পরে সেটি নিরাপত্তার জন্য পানি ভর্তি বালতিতে রাখা হয়। চিরকুটে দূর্বৃত্তরা লিখেছে “জয় বাংলা, ঘন্টা সময় পাইলে তোদের বিএনপিদের যে কি হাল করব, খানকির পুলারা,লাবলুর মতো তোদের জবাই করবো।পুলিশ আমাদের হয়ে কাজ করবে। আমরা টাকা দি ওদের। ওই গ্রামের বিএনপির ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে হত্যার হুমকী দিয়ে আরেকটি চিরকুটে লেখা রয়েছে, শেখ হাসিনা আসবে ৬ মাস সময়, জয় বাংলা, জোড়পুকুরের বিএনপিদের কি হাল যে করবো, খানকির পুলারা। আমরা গ্রামে আওয়ামীলীগ, বিএনপি, জামাতসবাই এক দালালদের বাজারে পাইলে খবর আছে, আই বাজারে আর আমার না সালারা। জোড়পুকুরিয়া গ্রামের বিএনপি নেতা ও জেটিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম হেলু মাস্টার, খলিল, মুজাম, হাপি, বেলু, মহিবুল ইসলাম, জিয়া, সেন্টু, মিঠুন, জিকো, সোহেল, সাহেব আলী, ইব্রাহিম, বাপ্পী, ইউসুপ, রফিকুল, জয়নাল ও সাজ্জাদ হোসেনের নাম চিরকুটে উল্লেখ করেছে দূর্বৃত্তরা। এদিকে বোমা ও হত্যার হুমকী সংবলিত চিরকুট উদ্ধারের ঘটনায় ওই গ্রামের বিএনপির নেতাকর্মীদের মাঝে আতংক বিরাজ করছে। তবে এঘটনায় গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ক্যামেরার সামনে কোনো বক্তব্য দেবেনা বলে জানান। এদিকে বোমা ও চিরকুট উদ্ধারের ঘটনায় ওই গ্রামের বিএনপি নেতাকর্মীর মাঝে আতংক তৈরী হয়েছে। এর আগে জোড়পুকুরিয়া গ্রাম বিএনপির সভাপতি লাবলু হোসেনকে প্রকাশ্যে দিবালোকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছিল দূর্বৃত্তরা।