ঢাকাMonday , 18 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে শীর্ষ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

Link Copied!

একটি আইফোন১৬ ম্যক্সপ্রোসহ অনলাইন জুয়াড়ির শীর্ষএজেন্ট সুয়াইব আহম্মেদ সৌমিককে গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সৌমিক মেহেরপুর সদর উপজেলার চাঁদবীল গ্রামের ঈদগাহপাড়া এলাকার রোকন উদ্দিন ওরফে রিপনের ছেলে। মেহেরপুর সদর থানার মামলা নং-২২ তারিখ-১৬/০৫/২০২৬ খ্রি: জিআর-১২০, ধারা-সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২০/২১/২২/২৪/২৭ ধারা এর এজাহারনামীয় এক নং আসামি এই সৌমিক। রোববার (১৭ মে) বিকাল সাড়ে পাঁচটার সময় জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মেহেরপুর সদর উপজেলার কোলার মোড় এলাকার আসলাম অটোস ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সৌমিককে গ্রেফতার করে। সোমবার দুপুরে সাংবাদিকদের প্রেস রিলিজ দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী। এছাড়া গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির-ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে মেহেরপুর সদর থানা, মুজিবনগর ও গাংনী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বায়েজিদ ডালিমসহ ৪ জনকে গ্রেফতার করে মেহেরপুর ডিবি পুলিশ। এ ঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৬ এ পৃথক দুটি মামলা রুজু হয়। সেই মামলায় গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার বিকালে চাঁদবিল এলাকায় অভিযান পরিচালনা করে আইফোন সিক্সটিন প্রোম্যাক্সসহ সুয়াইব আহম্মেদ সৌমিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সৌমিককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।