গাইবান্ধারসাঘাটা উপজেলার ২নং ভরতখালী ইউনিয়ন চিথুলিয়া গ্রামের মহিরউদ্দিন (চেংটুর) দ্বিতীয় পুত্র ভ্যান চালক মোতালেবের এর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে সাঘাটা গাইবান্ধা মেইন রোডে চিথুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে রাস্তার পাশ্বে দাড়িরে থাকা অবস্থায় উল্লা বাজার থেকে দ্রুতগতির মোটরসাইকেলটি মোতালেবকে সজোরে ধাক্কা দিয়ে প্রায় ১০ থেকে ১৫ মিটার টেনে নিয়ে যায় এতে মোতালেব রাস্তার পাশে থাকা পানি নিষ্কাশনের জন্য ঢালাই করা ড্রেন এর সঙ্গে মোতালেবের মাতা লেগে ফেটে যায় এর কারণে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হলে ঘটনাস্থলে মোতালেবের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা দুই আরোহী হালিম ও মামুন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয়রা অটোরিকশায় গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়, গাইবান্ধা হাসপাতাল কর্তৃপক্ষ মামুনের অবস্থা আশঙ্কাজনক হলে মামুনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল কলেজে পাঠানো হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির শান্ত করে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। গতকাল মৃত্যু মোতালেবের জানাজা সম্পূর্ণ করা।

