ঢাকাSaturday , 13 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়কের পাশে পশুর হাট নয়, তবে…

দৈনিক পাঞ্জেরী
September 13, 2014 11:59 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ ও পূজায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার ব্যবস্থা নিয়েছে। সড়কের পাশে পশুর হাট বসতে না দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ঈদ ও পূজাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। রাস্তাগুলোকে চলাচলের উপযোগী করা হচ্ছে।’

_obaydul-kaderআজ শনিবার ট্রাফিক আইন নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজধানীর উত্তরায় আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রাজধানীতে ঢোকা ও বেরোনোর পথে যাতে যানজটে পড়তে না হয় সেজন্য ঈদে ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকায় ঢুকতে দেয়া হবে না। এ ব্যাপারে মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কথা হয়েছে।’
তিনি বলেন, ‘পশুসহ গাড়ি রাস্তায় আটকে থাকলে যানজটের সৃষ্টি হয়। এজন্যই আমরা বলেছি, ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকায় আসবে না, ঢাকা থেকে বেরও হবে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘হাইওয়ের পাশে যাতে গরুর হাট না বসে, সেজন্য হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। তবে যদি কোথাও বসেও তার জন্য যথাযথ বেড়া দিতে হবে।’
তিনি বলেন, ‘ঈদ ও দুর্গাপূজায় সড়ক-মহাসড়কে মানুষের চাপ বাড়বে বলেই এবার আমরা আগাম সতর্কতা গ্রহণ করেছি।’
অনুষ্ঠান শেষে ট্রাফিক আইন নিয়ে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।