ঢাকাTuesday , 28 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শক বহিষ্কার

Link Copied!

মেহেরপুরের গাংনী উপজেলার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকালে মোবাইল ফোন সঙ্গে রাখার অভিযোগে এক কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষক আরিফ হোসেন গাংনী উপজেলার ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় কলেজ শাখার ১০২ নম্বর কক্ষে কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন। পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব আমানুল্লাহ জানান, পরীক্ষা চলাকালে কোনো কক্ষ পরিদর্শকের মোবাইল ফোন সঙ্গে রাখা বা ব্যবহার করার নিয়ম নেই। তবে দায়িত্ব পালনকালে আরিফ হোসেনের কাছে মোবাইল ফোন পাওয়া যায়। এ সময় কেন্দ্র পরিদর্শনে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তোহিদুল কবীর বিষয়টি দেখতে পেয়ে তাকে অফিস কক্ষে ডেকে পাঠান। পরে তার মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি আগামী পরীক্ষাগুলোতেও তাকে দায়িত্ব পালনে নিষিদ্ধ করা হয়েছে। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় বরদাশত করা হবে না। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।