ঢাকাMonday , 27 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় গৃহবধুকে নির্মমভাবে হত্যা

Link Copied!

সাতক্ষীরায় এক গৃহবধুকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই গৃহবধুর নাম বীথিকা রানী ঘোষ। সে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। বীথিকা রানী ঘোষকে মাথায় ও কপালে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একই গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, বীথিকা রানী ঘোষের একটি মুদি দোকান রয়েছে। স্বামীর মৃত্যুর পর তিনি ওই দোকান পরিচালনা করতেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গায়ে থাকা স্বর্ণ ছিনিয়ে নিতে তার উপর আক্রমণ চালায়। দুর্বৃত্তরা তার কপালে ও মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার পর মরদেহ পাশের পুকুরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। তার হাতে স্বর্ণের রুলি, গলার চেইন এবং কানের দুল নিয়ে গেছে। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যার ঘটনা। বাদী পক্ষ এজহার দিচ্ছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।