ঢাকাMonday , 27 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় এক গৃহবধুর মৃত্যু

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেড় মিনিটের ঝড়ে শয়ন ঘরের উপর গাছ ভেঙ্গে নিচে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলার বালসাবাড়ী পুকুরপাড়া গ্রামে হাবিবুর রহমানের বাড়ীতে এ ঘটনা ঘটে। মৃত নাছিমা খাতুন হাবিবুর রহমান এর স্ত্রী। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে মাঠের ফসল, কাঁচা ঘর-বাড়ী ও গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক সারোয়ার হোসেন জানান, সোমবার ভোর রাতে উল্লাপাড়া থানাধীন দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী পুকুরপাড়া গ্রামে ঝড়ে গাছ ভেঙ্গে নিচে পড়ে নাছিমা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, এছাড়াও উপজেলার কযড়া, বাঙ্গালা, সলঙ্গা, রামকৃষ্ণপুর, পূর্ণিমাগাঁতী ও বড়পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন গ্রামে দেড় মিনিটের ঝড়ে কাঁচা ঘর-বাড়ী, গাছপালা ও প্রায় ৩ শতাধিক বিঘা জমির ফসলের আংশিক ক্ষতি সাধিত হয়েছে। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, বেশকিছু মাঠে ধান গাছ পড়ে গিয়ে ফসলের আংশিক ক্ষতি সাধিত হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোক্তারুজ্জামান বলেন, সোমবার ভোর রাতে ঝড়ে গাছ ভেঙ্গে নিচে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে তার পরিবার সৎকারের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।