বাগেরহাটের শরণখোলা উপজেলার ঝিলবুনিয়া গ্রামে সিদঁ কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) রাতে ঐ গ্রামের মোটরসাইকেল চালক কুদ্দুস সরদারের বাড়িতে চোরেরা সিদঁ কেটে তার ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্নলংকার ও অন্যান্য মালালামালের সাথে তার গ্যাস সিলিন্ডারটিও নিয়ে যায়। কুদ্দুস সরদার জানান, ঘরে তালা মেরে সে ও তার স্ত্রী অসুস্থ নাতি কে দেখতে জামাই বাড়ি যান। সেই সুযোগে চোরেরা সিদঁ কেটে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্নলংকারসহ ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য কাওছার আকন জানান, এই চুরির কারনে পরিবারটি সর্বশান্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে খোজ খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি। শরণখোলা থানা অফিসার ইনচার্জ শামিনুল হক বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

