ঢাকাSaturday , 13 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অধ্যাপক মাহবুব উল্লাহকে মারধর

দৈনিক পাঞ্জেরী
September 13, 2014 10:43 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকDr.-Mahbub

বিএনপিপন্থি শিক্ষক ড. মাহবুব উল্লাহকে হাইকোর্টে পিটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্বৃত্তরা মারধর করে। এসময় তার গায়ের জামা-কাপড়ও ছিঁড়ে ফেলা হয়।

এ প্রসঙ্গে ড. মাহবুব বলেন, ‘আমি হাইকোর্টে মওদুদ আহমদের একটি গ্রন্থের প্রকাশনা উৎসব করে বের হচ্ছিলাম। যেখান দিয়ে বের হতে হয় সেই দরজাটি খুব ছোট বিধায় আমাকে ৫ জন লোক সেখানে আটকিয়ে মারধর করতে শুরু করে। তারা আমাকে ঘুষি মারে, চোখে আঘাত করে। মেঝেতে ফেলে মারতে থাকে। পরে আয়োজকরা এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’ এই সন্ত্রাসী হামলার বিচার দাবি করেন তিনি।

এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়া বলেন, ‘এর দায়-দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিাকেই নিতে হবে। আমি টেলিভিশনে দেখতে চাই এর সঙ্গে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেত্রীর নির্দেশেই এসব হামলা হচ্ছে। এভাবে হামলা-মামলা করে ক্ষমতার গদি টিকিয়ে রাখতে পারবেন না।’ তিনি আরো বলেন, ‘এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র, এরা সন্ত্রাসী। এই দেশে কারও নিরাপত্তা নেই।’