ঢাকাThursday , 9 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবন ও দক্ষিণ-পশ্চিম উপকূলের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা

Link Copied!

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় নৌপথ এবং সুন্দরবন এলাকায় দস্যুতা দমন, অবৈধ কার্যক্রম প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সমন্বয় সভা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১টায় কোস্ট গার্ড বেইস মোংলায় অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ নৌবাহিনী, জেলা প্রশাসন-বাগেরহাট, পুলিশ, র‍্যাব, নৌ পুলিশ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বন বিভাগ, নৌ পরিবহন অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন, রিসোর্ট অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন, মৎস্য আড়তদার ও মাঝি-মাল্লা সমিতির প্রতিনিধিরাও যোগ দেন। সভায় সুন্দরবনের দস্যুতা দমন কার্যক্রম জোরদার, সীমান্তবর্তী নদীপথ দিয়ে অবৈধ অস্ত্র অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধ, টুরিস্ট জাহাজ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, রিসোর্টে ডাকাতি ও অপহরণ রোধ এবং বন্যপ্রাণী সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও ডাকাতি প্রতিরোধে ওয়াচম্যান মোতায়েন, ফিশিং ট্রলারের মাধ্যমে চোরাচালান রোধ, সমুদ্রে ৫৮ দিনের মৎস্য নিষিদ্ধকাল বাস্তবায়ন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌরুটে চলাচলরত লাইটার ও কোস্টার জাহাজের নিরাপত্তা জোরদার এবং নোঙ্গর অবস্থায় আলোর ব্যবস্থা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, দস্যুতা দমন এবং সকল প্রকার অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয় কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্ট গার্ড।