ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) খানপুর, বিরামপুর ও অচিন্তপুর সীমান্তে মালিকবিহীন ৭ লক্ষ ৯ শত টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক করেন। গত ৮ ও ৯ এপ্রিল ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি, অচিন্তপুর বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ৩টি মাদক এবং চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৮০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ১১৮ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশণ এবং ২৮৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য মূল্য ৭ লক্ষ ৯ শত টাকা। এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) লে. কর্ণেল মোহাম্মাদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় চোরাচালন বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

