ঢাকাTuesday , 7 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে ভেজাল দুধ তৈরির কারখানায় ২ লক্ষ টাকা জরিমানা

Link Copied!

যশোরের কেশবপুরে ভেজাল দুধ তৈরির অভিযোগে একটি অবৈধ কারখানায় যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং র‍্যাব-৬ যশোর। অভিযানে দুই ব্যক্তিকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টা থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার ৯নং গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি ঘোষপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ভেজাল দুধ তৈরির প্রমাণ পাওয়ায় অপু ঘোষকে ২ লাখ টাকা এবং গোবিন্দ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উভয়ের বাড়ি একই গ্রামের ভেরচি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জেলি, ভোজ্য তেল ও বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে কৃত্রিম দুধ তৈরি করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। অভিযানকালে কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল ও ক্ষতিকর রাসায়নিক জব্দ করা হয়। পরে সেগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, কেশবপুর উপজেলায় পরিচালিত এ অভিযানে দুই ব্যক্তিকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।