ঢাকাSunday , 5 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামেক হাসপাতালে হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

Link Copied!

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত তিন শিশু ও গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন ১৪ জন রোগী ভর্তি হয়েছে। আর ছাড়পত্র পেয়েছে ৩৬ জন। এখন হাম আইসোলেশন সেন্টারে ১২৫ জন রোগী ভর্তি আছেন।

তিনি জানান, শনিবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫ জন শিশুকে ভর্তি করা হয়েছে। গত শনিবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

হামের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর হাসপাতালটিতে এ পর্যন্ত ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৪০ জন মারা গেছে। ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে পরিবারে ফিরেছে ৩ হাম আক্রান্ত শিশু।