ঢাকাSaturday , 4 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইপিজেড ও ক্যান্টনমেন্ট নির্মাণ সিদ্ধান্ত ‎বাতিল

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল হত্যা, অগ্নি সংযোগ, লুটপাটের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার এবং বাগদাফার্মে ইপিজেড ও ক্যান্টনমেন্ট নির্মাণ সিদ্ধান্ত বাতিলের দাবিতে সাঁওতালদের সমাবেশ হয়েছে। ‎সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি শনিবার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদায় এ সমাবেশের আয়োজন করে। ‎কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক বিটিস সরেন, ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি লুইস মুরমু, নারী নেত্রী অন্বলি মুরমু, রাফায়েল হাসদা, রিপন বেসরা জয়, আব্দুল আজিজ প্রমূখ। ‎বক্তারা বলেন, সাঁওতালদের রক্তে ভেজা তিন ফসলি জমিতে ইপিজেড ও ক্যান্টনমেন্ট নির্মাণ করা যাবে না। হামলা চালিয়ে বাড়িঘরে আগুন লাগানো, লুটপাট ও তিন সাঁওতালকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবি জানান বক্তারা।