ঢাকাSaturday , 13 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বিএনপি বিদেশ নির্ভরশীল দল’

Link Copied!

Kushtia
কুষ্টিয়া প্রতিনিধি :

বিএনপি একটি বিদেশ নির্ভারশীলদল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক  ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ।

হানিফ বলেন, ‘বিএনপি এখন ক্ষমতায় আসার জন্য বিদেশিদের কাছে ধর্ন্যা দিচ্ছেন। বিদেশির সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় আসার চেষ্টা চালাচ্ছেন তা হতে দেয়া হবে না।’

শনিবার সকাল ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ।

হানিফ বলেন, বিদেশিদের পিছুপিছু ঘুরে ষড়যন্ত্র করে সরকারেকে উৎখাত করে ক্ষমতায় বসবে এ স্বপ্ন বাংলাদেশের মানুষ পুরণ হতে দেবে না। ২০১২ সালে দেখেছেন এবং ভষিষ্যতে এর চেয়ে কঠোরভাবে দেখবেন।

বিএনপি যদি বোমাবাজি করে দেশকে অস্থিশিলতা সৃষ্টি করে ক্ষমতায় আসার চেষ্টা করে এসব দমন করার জন্য সরকারের যতটুকু ক্ষমতা আছে তার সবটুকু প্রয়োগ করা হবে কঠোরভাবে।

এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিসহ দলের নেতকর্মী উপস্থিত ছিলেন।