ঢাকাSaturday , 13 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘হাসিনাকে জায়গা দিয়ে ভুল করেছেন জিয়া’

Link Copied!

Abbas
নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করাই জিয়াউর রহমানের ভুল ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।

ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) এর ‘উন্নয়নের জন্য গণতন্ত্র’ শীর্ষক মহাসমাবেশে তিনি এ কথা বলেন। সামাবেশের প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

আব্বাস বলেন, ‘জিয়াউর রহমান উদারতা দেখাতে গিয়ে ভুল করে ফেলেছিলেন। বর্তমান দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে তিনি ভুল করেছিলেন বলেই আমি মনে করি। তখন যদি জিয়া এ হাসিনাকে দেশে প্রতিষ্ঠিত না করতেন, তাহলে আজ তার কি অবস্থা হতো?’

বিএনপির এ নেতা বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে এবং কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েও বড় অন্যায় করেছেন। শেখ হাসিনার কাছ থেকে আমাদের শিক্ষা নেয়ার আছে।’

খালেদা জিয়ার মামলার রায় প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘এই মামলার রায় কী হবে আমরা জানি। কিন্তু বলতে ভয় পাচ্ছি। দেশে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করতেই এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।’