ঢাকাWednesday , 7 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের সঙ্গে গুলশান থানা বিএনপির মতবিনিময়

Link Copied!

ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত গুলশান থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে বুধবার মতবিনিময় করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারপারসের রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা-১৭ আসন আসনের নির্বাচনের প্রধান সমন্বয়কারী আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, মহানগর উত্তর যুবদলের সভাপতি শরিফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, গুলশান থানা বিএনপি সদস্য সচিব মো. শাহজাহান এবং গুলশান থানা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।