ঢাকাTuesday , 6 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোটরযান চালকদের জীবনমান উন্নয়নে আইন প্রণয়ন জরুরি : রিজভী 

Link Copied!

উন্নত বিশ্বের মতো দেশেও মোটরযান চালকদের জীবন-জীবিকার উন্নতির জন্য সরকারের আইন প্রণয়ন করা জরুরি বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দলের সাংগঠনিক কর্মপরিকল্পনার উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিদেশে টেক্সি চালিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা যায়, যেখানে কোনো ভেদাভেদ নেই। পেশাকে ছোট নয়, সম্মান হিসেবে বিবেচনা করা হয়।

তিনি বলেন, শুধু মিছিল-মিটিংয়ের জন্য সংগঠন নয়, মোটরযান চালকদের মতো পেশাজীবীদের সমাজে সম্মানের সঙ্গে দাঁড়ানোর সুযোগ তৈরি করতে হবে। তারা যেন নিরাপদে ও সম্মানজনকভাবে পেশা পরিচালনা করতে পারেন, সে জন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় আইন ও সহায়তা দিতে হবে।

দেশকে এমন পর্যায়ে নিতে হবে, যেখানে এমপি কিংবা উবার চালকের একই সম্মান থাকবে উল্লেখ করে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তাহলে গ্রাজুয়েশন শেষ করে চাকরি না হওয়া পর্যন্ত যুবকরা উবার চালাবে। নিজের ও পরিবারকে সহযোগিতা করতে পারবে।