বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সহানুভূতি জানিয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
শনিবার (৩ জানুয়ারি) রাতে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান। সেখানে তিনি শোক বইয়ে সই করেন। এরপর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

