ঢাকাSaturday , 3 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থীদের বিষয়ে আপিল করবে ইসলামী আন্দোলন

Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, আইনের অতি ব্যবহারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বিষয়ে আপিল করবে, আইনি লড়াই করবে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন মনিটরিং সেলের বৈঠকে তিনি এসব কথা বলেন।
শেখ ফজলে বারী মাসউদ বলেন, সমঝোতার আলোচনা চলমান আছে। দ্রুততম সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। একই সঙ্গে সর্বোচ্চ আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুন্তাসির আহমদ, মাওলানা দেলওয়ার হোসাইন সাকী, মাওলানা আরিফুল ইসলাম, অ্যাডভোকেট শওকত আলী, এবিএম জাকারিয়া, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা লোকমান হোসাইন জাফরি প্রমুখ।