ঢাকাMonday , 29 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাওলানা আবদুল হালিম
জামায়াতের সঙ্গে আরও একটি দল আসবে, হবে ১১ দলীয় জোট

Link Copied!

জামায়াতে ইসলামীর ১০ দলীয় জোটের সঙ্গে আরও একটি রাজনৈতিক দল যুক্ত হবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তবে দলটির নাম পরে জানাবেন বলে জানান তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আগারগাওয়ে ইটিআই ভবনে আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা মো. ইউনূচ আলীর কাছে দলীয় আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি এসব তথ্য জানান।
মাওলানা আবদুল হালিম বলেন, গতকাল দুটি দল যুক্ত হওয়ায় ১০ দলীয় জোট হয়। আরও একটি দলের সঙ্গে আলোচনা হচ্ছে। আর ঢাকা-১৩ আসন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে দেওয়া হয়েছে।
এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুয়াবের, কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঢাকা উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসাসহ অন্যরা উপস্থিত ছিলেন।