ঢাকাSaturday , 27 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোববার মনোনয়নপত্র জমা দেবেন মাওলানা মামুনুল হক

Link Copied!

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ঢাকা-১৩ সংসদীয় আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দেবেন।
তিনি রোববার ( ২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। এসময় তার সঙ্গে দলের নেতারা উপস্থিত থাকবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, ঢাকা-১৩ আসনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।