ঢাকাWednesday , 24 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশ বিএনপির

Link Copied!

তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশ দিয়েছে বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ নির্দেশ দেন।
ব্রিফিংয়ে রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে বিমানযোগে দেশে ফিরবেন। তাকে বহনকারী বিমানটি লন্ডন থেকে ঢাকায় আসার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সমবেত হওয়া কিংবা কোনো ধরনের ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
রুহুল কবির রিজভী সিলেট জেলা ও মহানগরসহ সিলেট বিভাগের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি দলীয় শৃঙ্খলা ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে আহ্বান জানান।