ঢাকাWednesday , 17 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাণীপ্রেমী ‘রুহুল ভাই’-এর পাশে দাঁড়ালেন তারেক রহমান

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে প্রাণীপ্রেমী ‘রুহুল ভাই’-এর সাথে সাক্ষাৎ করেছে সংগঠনটির একটি প্রতিনিধি দল।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন।

আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আদনান আজাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির জাহিদ, ঢাকা মহানগর পুর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, রাজধানী ঢাকার মোহাম্মদপুরে ৩২৮০০ টাকা খরচ করে বে’জি ও কুকুর বিড়ালকে খাওয়ানো প্রাণীপ্রেমী ‘রুহুল ভাই’-এর বিষয়টি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে।