ঢাকাMonday , 15 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহআলী থানা বিএনপির আহ্বায়ক কায়সার পাপ্পু আর নেই

Link Copied!

রাজধানীর মিরপুর শাহআলী থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ এস এম কায়সার পাপ্পু (৬২) আর নেই (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল সোমবার সিএমএইচ হাসপাতালে হার্ট এ্যাটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ব্যক্তিগত জীবনে প্রবীণ রাজনীতিবিদ এস এম কায়সার পাপ্পু একজন সদালাপী, স্বজ্জন, সৎ ও সাহসী নেতা ছিলেন। তার দীর্ঘদিনের সহকর্মী, আত্মীয়-স্বজনকে শোক সাগরে ভাসিয়ে তিনি না ফেরার দেশে চলে যান। দল-মত নির্বিশেষে তিনি  সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক মহলসহ বৃহত্তর মিরপুরসহ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পরার পর সর্বস্তরের নেতা কর্মীরা এক নজর দেখার জন্য ভীর করেন। তিনি এলাকায় কাক্কু হিসাবে পরিচিত ছিলেন।

কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, দৈনিক পাঞ্জেরীর সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য তালুকদার রুমী গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়ে রেখে যান।

আগামীকাল সকাল ১১ টায় মিরপুর ১ নম্বরস্থ চিলড্রেন পার্কে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান। এছাড়া ঢাকা-১৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি এবং ঢাকা-১৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনও শোক প্রকাশ করেন।