ঢাকাMonday , 15 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাদির সঙ্গে সিঙ্গাপুর যেতে পারে তার দুই ভাই

Link Copied!

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুরুতর আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আজ। এরইমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে। হাদির সঙ্গে তার দুই ভাই এবং ইনকিলাব মঞ্চের একজন সহযাত্রী হতে পারেন।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি বলেন, বেলা ১১টা ২০ মিনিটের দিকে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে। প্রক্রিয়া শেষ করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।
তিনি বলেন, সঙ্গে তার (হাদি) দুই ভাই অথবা এক ভাই এবং ইনকিলাব মঞ্চের একজন যেতে পারেন। দুজন অথবা তিনজনও যেতে পারেন। তিনজনরেই ভিসাসহ যাবতীয় কার্যক্রম শেষ করা হয়েছে। তবে দুজন নাকি তিনজন যাবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।