ঢাকাThursday , 11 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমীর খসরু ভোটের মাধ্যমেই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেবে জনগণ

Link Copied!

বাংলাদেশ একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের পথে অগ্রসর হবে কি না, আগামী নির্বাচনের মাধ্যমেই জনগণ সেই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিই জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলবে।

তিনি আরও বলেন, দেশের মানুষের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। মানুষের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই ভবিষ্যতে বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের জন্য একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে পরিণত হবে।