ঢাকাWednesday , 10 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় ৩২ বাংলাদেশি জেলের মুক্তি

Link Copied!

বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত সরকার ৩২ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দিয়েছে। একই চুক্তিতে বাংলাদেশ সরকার ৪৭ জন ভারতীয় জেলেকে ভারতে ফেরত পাঠিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় দুই দেশের কোস্টগার্ডের তত্ত্বাবধানে সমুদ্র পথে এই বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১২ ও ১৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে ৩২ জন বাংলাদেশি জেলেকে ২টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্টগার্ড আটক করেছিল। এই জেলেরা ভারতের কারাগারে প্রায় তিন মাস ছিলেন। এছাড়া গত ১২ জুলাই ও ২ আগস্ট বাংলাদেশের জলসীমার মধ্যে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ৩টি ভারতীয় ফিশিং বোটসহ ৪৭ জন ভারতীয় জেলেকে বাংলাদেশ নৌবাহিনী আটক করেছিল। এই জেলেরা বাংলাদেশের কারাগারে প্রায় চার মাস ছিলেন। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ কোস্টগার্ড এই হস্তান্তর ও গ্রহণের দায়িত্ব পালন করে। বুধবার দুপুরে বাংলাদেশি জেলেদেরকে বোটসহ কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে (মোংলা) আনা হয় এবং সেখানে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই চুক্তির ফলে দীর্ঘদিন পর কারামুক্ত হয়ে জেলেরা পরিবারের কাছে ফিরতে পারলেন। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, বুধবার দুপুরে বাংলাদেশি জেলেদেরকে বোটসহ কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে (মোংলা) এনে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।