ঢাকাWednesday , 10 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে নৌকাসহ ১১ জলে আটক

Link Copied!

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে এক যুগেরও বেশি সময় ধরে অভয়ারণ্যের চর ও খাল দখলকারীর মূল হোতা উপজেলার দক্ষিণ সাউথখালী গ্রামের বাসিন্দা মোঃ ফেরদৌস খান আড়ৎদারের তিনটি নৌকা দুইটি ট্রলার সহ ১১ ছেলেকে আটক করেছে বনরক্ষীরা। ৯ ডিসেম্বর বিকেলে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বাউন্ডারি এলাকার বড় কটকার শিষা খালের অভয়ারণ্যের এক নং সাইট খালে মাছ ধরার সময় তাদের আটক করে। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা কচি খালির অভয়ারণ্যের খালে ও চরে মাছ ধরছে এমন গোপন সংবাদে কচিখালি ও কটকার স্টেশন কর্মকর্তা মতিয়ার রহমান ও মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বন রক্ষীরা তিনটি নৌকা ও দুটি ট্রলারসহ ১১ জেলেকে আটক করে। আটককৃত জেলেরা হলেন শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামের রিয়াজ তালুকদার, মনির হাওলাদার, রবিউল শেখ, রহমান খান, বেল্লাল তালুকদার, শাওন, রাকিবুল ইসলাম, নুরুল ইসলাম, নয়ন খন্দকার, আব্দুর রহিম ও ফয়সাল বালি। নাম প্রকাশ না করার শর্তে এক সমাজ সেবক বলেন, ফেরদৌস খান গত সরকারের সময় বন বিভাগের অসাধু কর্মকর্তাদের ও শরণখোলা উপজেলার কতিপয় আওয়ামী পন্থী নেতা কর্মীদের ম্যানেজ করে সুন্দরবনে অবৈধভাবে মাছের ব্যবসা করে আসছে। এখনো তিনি আবার রূপ পরিবর্তন করে গত এক বছর ধরে আবারো কটকা কচি খালির অভয়ারণ্যের চর ও খাল দখল করে মাছ শিকার করে আসছে। তিনি বলেন তার বিরুদ্ধে হরিণ শিকারের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর বলেন, অভয়াশ্রমের খাল দখলকারীদের বিরুদ্ধে অভিযান করার সময় ৩টি নৌকা, ২টি ট্রলার সহ ১১ জেলেকে আটক করে বনরক্ষীরা। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কিন্তু আড়ৎদার ফেরদৌস খান যেহেতু মাছ ধরা মাছ সবসময় ছিলেন না তাই আপাতত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে জেলেরা জিজ্ঞাসাবাদে তথ্য দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।