ঢাকাWednesday , 10 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের জন্য সব মোবাইলফোন দোকান বন্ধ

Link Copied!

রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের জন্য সব মোবাইলফোনের দোকান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি শহরের বনরুপা এলাকায় রাঙ্গামাটি মোবাইলফোন বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ব্যবসায়ীরা জানান, কোনোভাবেই তারা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর) বিরুদ্ধে না। তবে এই প্রক্রিয়ার কিছু সংস্কার, ন্যায্য করনীতি প্রণয়ন, একচেটিয়া সিন্ডিকেট বিলোপ এবং মুক্ত বাণিজ্যের স্বার্থে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে তাদের কিছু দাবি ও প্রস্তাবনা রয়েছে। এ বিষয়ে তাদের ব্যাখ্যা সরকারকে জানাতে চান। কিন্তু কর্তৃপক্ষ তাদের বিশাল সংখ্যক ব্যবসায়ীর কথা না শুনেই একতরফা এনইআইআর চালু করতে যাচ্ছে।
ব্যবসায়ীদের অভিযোগ, কোনো পূর্ব-পরামর্শ ছাড়াই হঠাৎ এনইআইআর বাস্তবায়নের ঘোষণা বাজারে চরম অস্থিরতা তৈরি করেছে। ফলে দেশের প্রায় ২৫ হাজার ব্যবসাপ্রতিষ্ঠান এবং এর সঙ্গে জড়িত ২০ লাখেরও বেশি মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। তাদের না মানা পর্যন্ত মোবাইলফোন দোকান বন্ধ থাকবে।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গামাটি মোবাইলফোন বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদুল হক, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ সায়েম, অর্থ সম্পাদক আসাদুর ইসলাম প্রমুখ।