ঢাকাWednesday , 26 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেবিনে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

Link Copied!

রাজধানীর এয়ারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত রোববার (২৩ নভেম্বর) থেকে এ হাসপাতালে ভর্তি আছেন।
বুধবার (২৬ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী এ তথ্য জানান।
অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার ফুসফুসে (চেস্টে) সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা বিবেচনায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান।