ঢাকাMonday , 24 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষাণ-কৃষাণীরা

Link Copied!

কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিচ্ছে সকালের সোনারোদ। শেষ হেমন্তের মৃদু বাতাসে দোল খাচ্ছে মাঠ ভরা সোনালী ধান। লেজঝোলা ফিঙে আর শালিক ঝগড়া করে উড়ে যায়। এসব কিছুই দেখার ফুরসত নেই যেন কৃষকের, মাঠের পাকা ধান কেটে তুলতে হবে গোলায়। গত রবিবার সরেজমিনে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর এবং সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর-পাঁচপীর এলাকা ঘুরে দেখা যায়,ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা। এখন চলছে মাঠে মাঠে ধান কাটার উৎসব। নবান্নের আমেজে চলবে পিঠা-পুলির উৎসব। আমনের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা বেজায় খুশি। শিশিরের ভারে হেলে পড়েছে ধান। ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই পান্তা খেয়ে কাস্তে হাতে কৃষক মাঠে ছোটেন সেই ধান কাটতে। ধানের আটি মাথায় নিয়ে কৃষক যখন আইল পথে পায়ের ছাপ এঁকে হেঁটে যান তখন যেন মনে হয় সূর্যের আলোয় কৃষকের মাথায় স্বর্ণ দানা চিকচিক করছে।
‎‎‎হেমন্তের বাতাসে ভেসে বেড়ায় পাকা ধানের মিষ্টি ঘ্রাণ। দিনভর কয়লা খাটুনি খেটে ধান কাটার পর মাড়াই শেষে ঘরে তুলছেন কৃষকেরা। তাদের এ কাজে সহযোগিতা করছেন কৃষানি বধূরাও।
‎‎গত বছর গাইবান্ধা সদর উপজেলার আমন মৌসুমে মাজরা পোকার আক্রমণে ফলন্ত ধান গাছগুলো মরা ও সাদাবর্ণ ধারণ করা শুরু করেছিল পরে অনেক কৃষক দ্রুত ঔষধ দিয়ে এবং স্থানীয় কৃষি অফিস তদারকি বাড়িয়ে দিয়ে কৃষকদের বড় ক্ষতির মুখ থেকে রক্ষা করে। কিন্তু এ বছর অনুকূল আবহাওয়া থাকায় ও কৃষি অফিসের যথারীতি তদারকির ফলে আমনের বাম্পার ফলন হয়েছে।