ঢাকাMonday , 24 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

Link Copied!

গাইবান্ধায় কারাগারে অসুস্থ হয়ে তারিক রিফাত নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা কারাগারের জেলার মোঃ আতিকুর রহমান। তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক ছিলেন। গাইবান্ধা জেলার আতিকুর রহমান জানান, বিকেল ৫টার দিকে তারিক রিফাতকে কারাগারে আনা হয়। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, সম্প্রতি তারিক রিফাতের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মরদেহ জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়। সোমবার দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। গাইবান্ধা জেলারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার ডা. শিশির ঘোষ বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ১৭ নভেম্বর কারাগার থেকে জামিনে মুক্তির পর ওইদিন রাতেই রিফাতকে আবার গ্রেফতার করা হয়। অসুস্থতার কারণে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে শনিবার সন্ধ্যায় তাকে থানায় আনা হয়। দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, তারিক রিফাতের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের আগে ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ, জামায়াত নেতাকে হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনের একাধিক মামলা রয়েছে। এরমধ্যে দুটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। গত ১৯ অক্টোবর গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।