ঢাকাMonday , 24 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মির্জাগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Link Copied!

আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নকে সামনে রেখে পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৪ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ভয়াং বাজার সংলগ্ন স্কুল মাঠে মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী সহস্রাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে মঞ্চে এসে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ ফারুক ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মৃধার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, সদস্য ও সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার, আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সদস্য মোবারক আলী মুন্সি প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।