ঢাকাSunday , 23 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো. মনজু মিয়াকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে পুলিশ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তিনি ওই ইউনিয়নের লালচামার গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে। সুন্দরগঞ্জ কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনজু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনার মামলায় তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।