ঢাকাSunday , 23 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় সুন্দরবনে অভয়ারণ্যে ৪ জেলে আটক

Link Copied!

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার নিষিদ্ধ খালে কাকড়া ধরার সময় দুইটি ট্রলার, শতাধিক চারু সহ ৪ জেলেকে আটক করেছে বন রক্ষীরা। ২২ নভেম্বর বিকেলে কচিখালির দুধরাজ খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য দুধরাজ খাল এলাকায় গোপনে কাঁকড়া ধরছে এমন সংবাদে শরণখোলা স্টেশন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান নেতৃত্বে রক্ষীদের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বনরক্ষীরা দুটি ট্রলার, শতাধিক চারু সহ ৪ জেলেকে আটক করে। আটককৃত জেলেরা হল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হোগলা পাশা গ্রামের জীবন মৃধা, দশরথ মিস্ত্রি, রিপন মৃধা ও ফরিদ শেখ। আটককৃতদের বিরুদ্ধে ২৩ নভেম্বর সকালে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পূর্ব সুন্দরবনের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মো: রেজাউল করিম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা অভিযান চালিয়ে অভয়ারণ্য এলাকা থেকে এদের আটক করে। তাদের এ ধরনের অভিযান অব্যাহত হতে থাকবে।